সীতাকুন্ডের ছোটকুমিরার পুরাতন জাহাজ ভাঙার একটি কারখানায় লোহার প্লেটের নিচে চাপা পড়ে মামুন হোসের (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত শ্রমিক নওগাঁ জেলার নওগাঁ সদর থানার খাজ মণ্ডল পাড়া গ্রামের মেহের আলীর পুত্র।
বুধবার সকাল ৮টার দিকে ‘তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডে’ কাজ করার সময় প্লেটের নিচে চাপা পড়ে মামুন হোসেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড থানার ওসি দেলওয়ার হোসেন বলেন, শ্রমিক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ চট্রগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
