পুলিশ সদর দপ্তরে এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীরা

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০২:৫৬ এএম

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থী কর্মকর্তারা পুলিশ সদর দপ্তর পরিদর্শন করেন। ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

গতকাল বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এক সভা হয়। এতে এআইজি (এনসিবি) মহিউল ইসলাম পুলিশের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, আইনশৃঙ্খলা রক্ষা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান ইত্যাদি তুলে ধরেন। প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনীর ৩৮ জন, ৪ ফ্যাকাল্টি মেম্বারসহ মোট ৪২ জন ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত