গরমে টক-মিষ্টি রুই মাছ

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০৯:৫৯ এএম

গরমে খাওয়াদাওয়া করতেও বেশ অস্বস্তিকর। অতিরিক্ত মসলা, তৈলাক্ত খাবার, ভাজাপোড়া গরমে এড়িয়ে যাওয়াই ভালো। কম মসলা দিয়ে সবজি ও মাছের বিভিন্ন পদ খাওয়াই স্বাস্থ্যসম্মত। গরমে উপাদেয় টক-মিষ্টি রুই মাছ রান্না করতে পারেন। রইলো রেসিপি-

উপকরণ: রুই মাছ ৬ টুকরা, পেঁয়াজ কুচি ২টি, টমেটো ফালি করে কাটা ২টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচের একটু কম, ধনে গুঁড়ো ১ চা চামচ, জিরা গুঁড়ো  আধা চা চামচ, তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ, চিনি সিকি চা চামচ, লবণ ১ চা চামচ, তেল সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে মাছের টুকরা হলুদ-লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিন।

২. পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তার মধ্যে সব বাটা মসলা ও লবণ দিয়ে ভালো করে কষান।

৩. গুঁড়ো মসলা দিয়ে আবারও কষান।

৪. তেঁতুল গোলা পানি, টমেটো, স্বাদমতো চিনি দিয়ে নেড়েচেড়ে ফুটান। ফুটে উঠলে মাছ দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

৫. ঝোল মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন টক মিষ্টি রুই মাছ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত