খুলনায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থি নেতা গ্রেপ্তার

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১২:১৫ এএম

খুলনায় অত্যাধুনিক বিদেশি পিস্তল ও ১ রাউন্ড কার্তুজসহ নিষিদ্ধঘোষিত চরমপন্থি দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল)  আঞ্চলিক নেতা ও পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ মো. জহিরুল ইসলাম ওরফে লাল্টু গাজীকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রূপসা উপজেলার পূর্ব রূপসা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি নগরীর খানজাহান আলী থানার গিলাতলা মাতমডাঙ্গা গ্রামের বাসিন্দা। লাল্টুর বিরুদ্ধে ৮ হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত