৬ দাবিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের অবস্থান কর্মসূচি

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০২:০৫ এএম

নবম থেকে ২০তম গ্রেডের সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিতে বিশেষ ব্যবস্থায় নিয়োগসহ ৬ দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধীরা। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে চাকরিপ্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। 

সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘সরকারি চাকরিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আলাদা কোটা ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘গত তিন মাস ধরে কর্মসূচি পালন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করলেও দাবি পূরণ হয়নি। বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের অন্য দাবির মধ্যে রয়েছে, সরকারি কর্মকমিশনের ১০ম গ্রেডভুক্ত রিসোর্স শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ওই পদে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল পদ্ধতিতে পাঠদানের জন্য শুধু দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রুতিলেখক নীতিমালা অনুযায়ী সরকারিসহ স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরি পরীক্ষায় ওই আইন মেনে চলার নিশ্চয়তা দেওয়া, দৃষ্টিপ্রতিবন্ধীদের স্নাতক ডিগ্রি অর্জনের পর চাকরিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত কমপক্ষে ১০ হাজার টাকা করে মাসিক বেকার ভাতা প্রদান ইত্যাদি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত