বছর ধরে ওই নাবালিকার ওপর যৌন নিপীড়ন চালিয়ে আসছিল মায়ের বন্ধু। মাকে বিষয়টি জানালে উল্টো মেয়েকে বকা শুনতে হতো। নিরুপায় হয়ে চাইল্ড লাইনে ফোন দিয়ে মুক্তি মিলল নাবালিকার।
এক বন্ধুর মাধ্যমে চাইল্ড লাইন নম্বর জেনে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী যৌন নিপীড়ন থেকে মুক্তি পায়।
সেখানকার পাঠ্য বইয়ে লেখা থাকে, যদি তোমার বয়স ১৮ বছরের নীচে হয় এবং তুমি সমস্যায় থাকো কিংবা বিভ্রান্ত, নির্যাতিত অথবা অবসাদগ্রস্ত হও কিংবা অন্য কোনো শিশুও যদি এমন অবস্থায় থাকে, ১০৯৮ নম্বরে ফোন করো। কারণ কিছু নম্বর ভালো।
আনন্দবাজার জানায়, বহরমপুর থানার পুলিশ বুধবার রাতেই সানিয়াত চৌধুরী নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে। তিন দিন পুলিশ হেফাজতে থাকার পরে শনিবার বহরমপুরের পকসো আদালতের বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এছাড়া নির্যাতিত ওই নাবালিকার মাকেও শনিবার রাতে বহরমপুর মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার তাকে বহরমপুর সিজেএমের এজলাসে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ওই নাবালিকা এখন সরকারি হোমে আছে।
পুলিশ জানায়, প্রায় এক বছর ধরে ওই নাবালিকার ওপরে নির্যাতন চালাচ্ছিল গ্রেপ্তার ওই নারীর বন্ধু সানিয়াত। নাবালিকা তার মাকে বিষয়টি জানালেও উল্টে তিনি সানিয়াতের পক্ষ নিয়ে মেয়েকেই বকাবকি করেন। মায়ের ওপরে ভরসা হারিয়ে নিরুপায় হয়ে সে চাইল্ড লাইনের নম্বরে ফোন করে।
