প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে মহাকাশ জয়ের স্বপ্নের মৃত্যু সড়কেই

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০৩:৫৩ পিএম

প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে মহাকাশে উড়ার কথা ছিল তার, কিন্তু সড়কেই সেই স্বপ্ন চুরমার হলো। এক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হলেন তিনি।

বিবিসি জানায়, দক্ষিণ আফ্রিকার তরুণ ম্যান্ডালা মাসেকো ছিলেন দেশটির  নাগরিক হিসেবে প্রথম সম্ভাব্য নভোচারী। সেই স্বপ্ন সত্যি হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন তিনি।

এক বিবৃতিতে তার পরিবার জানায়, শনিবার মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ম্যান্ডালা।

২০১৩ সালে  ১০ লাখ মানুষকে পিছিয়ে ফেলে মাত্র ২৩ জন যুক্তরাষ্ট্রের একটি মহাকাশ একাডেমিতে জায়গা করে নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিমানবাহিনীর সদস্য ম্যান্ডালা ছিলেন সেই সৌভাগ্যবানদেরই একজন।

প্রেটোরিয়া নামে ছোট একটি মফস্বল শহর থেকে চলে গিয়েছিলেন স্বপ্নের শিখরে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকাহত হয়ে পড়ে দেশটির মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত