নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১২:২৮ এএম

চার দফা দাবিতে তৃতীয় দিনের মতো গতকাল ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এসব কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

ময়মনসিংহ : ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছেন ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তারা কলেজ ফটকে এ কর্মসূচি পালন করে। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ছাড়াও স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

বরিশাল : চার দফা দাবি বাস্তবায়নে সকাল ১০টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্বরে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

গত শনিবার চার দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। তাদের দাবিগুলো হলোÑ নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালু, ইন্টার্ন ভাতা ৬ হাজারের পরিবর্তে ২০ হাজার টাকায় উন্নীত করা, স্টাইপেন্ড ২ হাজার থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা, সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরনো কারিকুলাম বহাল রাখা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত