শিল্পকলায় প্রয়াত চারুশিল্পীদের স্মরণে অনুষ্ঠান

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১২:২৯ এএম

শিল্পকলা একাডেমির আয়োজনে স্মরণ করা হলো প্রয়াত তিন চারুশিল্পী কামরুল হাসান, এস এম সুলতান ও কাইয়ুম চৌধুরীকে। গতকাল একাডেমির চিত্রশালা মিলনায়তনে তাদের জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠান হয়।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন তার সহধর্মিণী তাহেরা খানম চৌধুরী এবং প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী শাওন আকন্দ। আলোচনা করেন শিল্পী নিসার হোসেন। এস এম সুলতানের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী মোস্তফা জামান। আলোচনা করেন শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ। আর কামরুল হাসানের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মফিদুল হক। আলোচনা করেন শিল্পী হাশেম খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত