ব্রিটিশ আমলের ভূমি সম্পর্কিত আইন সংস্কার হচ্ছে :ভূমিমন্ত্রী

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০১:২৫ এএম

 ব্রিটিশ আমলের ভূমি বিষয়ক আইন পর্যায়ক্রমে যুগোপযোগী করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নতুন আইন তৈরির পাশাপাশি পুরনো আইন সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

সোমবার রাজধানীর কাঁটাবনে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে তিনি এ কথা বলেন।   

মন্ত্রী বলেন, সরকার দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ের ভূমি অফিসের কর্মকাণ্ড পরিবীক্ষণ করার পাশাপাশি আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। দুর্নীতির প্রমাণ পেলেই আইন অনুযায়ী তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া, কিছু দিনের মধ্যে হট-লাইনের কার্যক্রম শুরু হবে - এতে স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।’

প্রশিক্ষণার্থীদের ভূমি মন্ত্রী দিকনির্দেশনা দিতে গিয়ে বলেন, নেতৃত্ব গুণাবলী প্রদর্শনের মাধ্যমে ভূমি অফিসে কর্মরত অধস্তনদের পরিচালনা করতে হবে। কোন সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের উপর নির্ভর করে ভুল পথে চলা যাবেনা।

অনুষ্ঠানে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ আব্দুল হাই এরসভাপতত্বে ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী,  প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষক উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত