বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ১৪জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নগর ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
১৪ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৬ জনকে বরখাস্ত, ৩ জনকে সাময়িক বরখাস্ত এবং ৫ জনকে শোকজ করা হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন- ২২নং ওয়ার্ডের সচিব মাহবুব আলম, ২৪নং ওয়ার্ডের সচিব জহির আলম, ৪২নং ওয়ার্ডের সচিব মো. আক্তার হোসেন, ৩২নং ওয়ার্ডের সচিব মাহবুবুর রহমান, ৩৪নং ওয়ার্ডের সচিব মো. নাদিম হোসেন ও ৪৯নং ওয়ার্ডের সচিব মো. মুক্তার হোসেন।
সাময়িকভাবে বরখাস্তকৃতরা হলেন- সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মো. মোজাহিদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও লাইসেন্স কর্মকর্তা মো. মোস্তফা কামাল।
এছাড়া ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এরা হলেন- কর নির্ধারণ কর্মকর্তা আতাউর রসুল ভূইয়া, অফিস সহায়ক সোহেল মিয়া, কর আদায় সহযোগী আবুল কালাম, কামরুজ্জামান ও জমি জরিপ শাখার মো. সাইফুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি করপোরেশনে কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হবে।
আমি নির্বাচিত হওয়ার পর সিটি করপোরেশনের সকল কর্মকর্তা ও কাউন্সিলরদের নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে নগরীর বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করেছি নগর ও নাগরিকদের কিভাবে উন্নত ও আধুনিক সেবা দে্ওয়া যায়।
