প্রমোদতরীতে দাদার কোল ফসকে সমুদ্রে এক বছরের শিশু!

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০৪:২৬ পিএম

বিশাল প্রমোদতরীতে দাদার কোলে খেলছিল এক বছর বয়সী নাতনি। দুর্ঘটনাবশত পড়ে গিয়ে সমুদ্র ডুবে মারা যায় শিশুটি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, রবিবার যুক্তরাষ্ট্রের সীমানায় ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে নোঙর করেছিল ১১তলার বিশাল প্রমোদতরীটি। সেখানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এক সপ্তাহের লম্বা ছুটি কাটাতে সমুদ্রভ্রমণে বের হয়েছিল শিশুটির পরিবার। বাবা-মা ছাড়াও ছিল দাদা-দাদিও।

সমুদ্র ভ্রমণ শেষে পুয়ের্তো রিকোর একটি দ্বীপে নোঙর করে প্রমোদতরীটি। জাহাজের মধ্যে দাদার কোলেই ছিল শিশুটি। জানালা দিয়েই হঠাৎ নিচে পড়ে যায় সে।

বার্তা সংস্থা এপিকে পুলিশ কর্মকর্তা সার্জেন্ট নেলসন সোটেলো জানান, রবিবার বিকেলে দ্বীপটির রাজধানী সান জুয়ানের বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারটি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্রাঞ্জারের বাসিন্দা। এ ঘটনার তদন্ত চলছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত