কুমিল্লায় ৪ জনকে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে পাগলের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১২:৩২ পিএম

কুমিল্লার দেবীদ্বারে চার ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। ঘটনার পর পরই স্থানীয়রা গণধোলাই দিলে ওই ব্যক্তির মৃত্যু হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দেবীদ্বার উপজেলার রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন রয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন  ঘটনাস্থলে থাকা দেবীদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত