মতিঝিলে নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০১:৩৩ এএম

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির একটি বাসা থেকে এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম বিউটি আক্তার। তিনি রাজারবাগ পুলিশ লাইন্সের তিন নম্বর কোম্পানির কল্যাণ শাখায় কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এজিবি কলোনির ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মতিঝিল থানার ওসি ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পুলিশের ওই নারী সদস্য গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত