মাদারীপুরে পরিত্যক্ত ডোবা থেকে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখম-ল দাহ্য পদার্থ দিয়ে পোড়ানো ছিল। দীপ্তি আক্তার নামে ১৫ বছর বয়সী ওই কিশোরী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। দীপ্তি চরনাচনা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী এবং সদর উপজেলার চরনাচনা গ্রামের মজিবর ফকিরের মেয়ে।
পরিবার জানায়, গত ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর শহরের মাস্টার কলোনির বোনের বাসা থেকে গ্রামের বাড়ি চরনাচনার উদ্দেশে বের হয়ে নিখোঁজ ছিল দীপ্তি। গত শনিবার বিকেলে পূর্ব খাগদী থেকে এক কিশোরীর লাশ উদ্ধারের খবর পেয়ে গতকাল রবিবার সদর হাসপাতালের মর্গে গিয়ে দীপ্তির পরিবার লাশ শনাক্ত করে।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, খুনিদের ধরতে এরই মধ্যে পুলিশ মাঠে নেমেছে।
