সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়ুন। গতকাল রবিবার সকালে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সকাল ৯টা ১০ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
প্রায় ২০ মিনিট স্মৃতিসৌধে অবস্থানকালে তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘নাগেশ্বর চাঁপা’ ফুলের চারা রোপণ করেন।
