কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় যুবকের আত্মহত্যা

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০১:১২ এএম

এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় সোহাগ ফকির (৩০) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার সকাল ১০টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের শ্বশুর লাল মিয়ার বাড়িতে সবার অগোচরে তিনি গলায় ফাঁস দেন। নিহত সোহাগ ফকির কলাপাড়া পৌর শহরের বাদুরতলীর এলাকার লতিফ ফকিরের ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে সোহাগ শ্বশুর বাড়িতে থাকতেন। বিভিন্ন এনজিও থেকে তিনি ঋন নিয়েছেন। রবিবার সকালে এনজিওর টাকা নিয়ে প্রতিবন্ধী বউয়ের সাথে বাকবিতন্ডা হলে তিনি সবার অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনরুল ইসলাম জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত