গভীর কুয়াতে পড়ে যেভাবে উদ্ধার পেল চিতাবাঘটি (ভিডিও)

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৫:৫৮ পিএম

গভীর কুয়াতে পড়ে গিয়ে বিপাকে পড়ে যায় একটি চিতাবাঘ। রুদ্ধশ্বাস এক অভিযানে উদ্ধার করা হয় হিংস্র এ প্রাণীকে। ভারতের পুনের শিরপুরে এ ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রবিবার গ্রামের একটি কুয়ায় পড়ে যায় ৪ বছরের পুরুষ চিতাবাঘটি। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় শিরপুর রেঞ্জ উদ্ধারকারী দল।

ভিডিওতে দেখা যায়, পানিতে পড়ে উদ্ধার পাওয়ার চেষ্টা চালাচ্ছে বাঘটি। কিন্তু উঁচু কুয়াটিতে কোনোভাবেই বের হওয়া সম্ভব হচ্ছিল না তার।

পরে উদ্ধারকর্মীরা কুয়ার ভেতর ট্রলি নামিয়ে দিয়ে বাঘটিকে উদ্ধার করে। ভিডিওতে দেখা যায়, মুখখোলা ট্রলিটিতে ঢুকে পড়তেই দরজা বন্ধ হয়ে যায়।

চিতাবাঘটিকে মানিকদাহ লেপার্ড রেসকিউ সেন্টারের প্রাথমিক চিকিত্‍সার জন্য রাখা হয়েছে। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জানা গিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত