চলতি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আওতায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সরাসরি প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ভবানীপুর ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের ধান সংগ্রহের লটারিতে ১ হাজার ১৬৬ কৃষকের কাছ থেকে ১ মে. টন ধান সংগ্রহের জন্য স্লিপ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেহানুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারি রুকু, কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান, খাদ্য কর্মকর্তা সুদেব কুমার দাস।
পৌরসভাসহ ১০ ইউনিয়নের তালিকাভূক্ত ৯ হাজার ৩৭ কৃষকের মধ্যে ২য় বরাদ্দের ১ হাজার ১৬৬ কৃষকের প্রত্যেকের কাছ থেকে ১ মেট্টিক টন ধান সংগ্রহ করা হবে।
গত মে মাসে এখানে ধান সংগ্রহ অভিযান শুরু হয়। সে সময় ৭০০ কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে প্রত্যেকের নিকট থেকে এক মেট্রিক টন ধান সংগ্রহ করা হয় সরাসরি।
