ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধী এক গৃহবধূ ধর্ষণের চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে আসাদ (৩২) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। গত শনিবার সকালে বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টাকারীকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা খালাশীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলোÑ সাভারের গে-া খালাশীপাড়া এলাকার ব্যবসায়ী লেহাজ উদ্দিন ও শাহরিয়ার জিম। তবে এ ঘটনার মূল হোতা ধর্ষক রাব্বীকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, গত সোমবার বিকেলে ওই স্কুলছাত্রী বোনের বাড়ির বাসার সামনে বসে ছিল। এ সময় প্রতিবেশী রাব্বী মিয়া তাকে ডেকে নিয়ে তার বন্ধু শাহরিয়ার জিমের বাসায় যায়। সেখানে শাহরিয়ার জিমের সহযোগিতায় তার কক্ষের ভেতরে আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।
এদিকে পৃথক ঘটনায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি লাল চাঁনকে (২৫) আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
