পূর্বজন্মে প্রিন্সেস ডায়ানা ছিল বলে দাবি করেছে অস্ট্রেলিয়ার এক শিশু। ব্রিটিশ রাজপরিবারের বধূ ডায়ানার মৃত্যুর ১৮ বছর পর জন্ম নেয় ৪ বছর বয়সী এ শিশু।
হিন্দুস্তান টাইমস জানায়, এ ঘটনা ব্রিটিশ সংবাদমাধ্যমে শিরোনাম করে নিয়েছে। বিলি ক্যাম্পবেল নামে ওই শিশু অস্ট্রেলিয়ার টিভি তারকা ডেভিড ক্যাম্পবেলের ছেলে।
বাবা ডেভিড বলেন, দুই বছর বয়স থেকেই ডায়নার ছবি দেখে সে বলে উঠে, দেখ এটি কিন্তু আমি। প্রিন্সেস থাকার সময় আমি এ রকমই ছিলাম।
তার দাবি জন্মের আগে সে প্রিন্সেস ডায়ানা ছিল। তবে বাবা সেটি মনে করেন না। তিনি মনে করছেন, ছেলের মনোজগতে কোনোভাবে ডায়নার ছবিটি ঢুকে গিয়েছে।
অবাক করা বিষয় হচ্ছে, ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়াম এবং চার্লসকে সে নিজের ছেলে বলেই দাবি করছে। ডায়ানার পুরো পরিবারের সঙ্গে সে কথা বলে বেড়ায়। ডায়ানার ভাই জনের সঙ্গেও, যে কিনা জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায়।
ডেভিড বলছেন, ছেলেকে কোনোভাবেই এই চিন্তা থেকে ফেরাতে পারছেন না তিনি। সারাক্ষণ সে ডায়ানাকেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং নিজেকে ডায়ানা বলেই দাবি করছে।
