দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষায় এগিয়ে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠান

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১০:৪২ পিএম

দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলে ভালো করেছে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

বুধবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে দেখা যায়, রংপুর ক্যাডেট কলেজের ৫৩ পরীক্ষার্থীই জিপিএ ৫ পেয়েছেন।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এক হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন অকৃতকার্য হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ৬৮৩ জন।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সব পরীক্ষার্থী পাস করেছেন। ৮৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৬৩৭ জন।

শতভাগ পাস করা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৫৫৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৩২২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় দেশের মধ্যে অষ্টম স্থান অর্জন করেছে রংপুরের ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম কামিল মাদ্রাসা।

রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে প্রতিষ্ঠানটি সেরা স্থানে রয়েছে। মাদ্রাসার মোট ১৯১ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৫৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত