সদ্যোজাত ছেলের সঙ্গে অর্জুনের ছবি প্রকাশ করলেন বান্ধবী

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১০:২১ এএম

বৃহস্পতিবারই ছেলের জন্মি দিয়েছেন বলিউড অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা। ইতোমধ্যে সদ্যোজাত ছেলের ছবি প্রকাশ করা হয়েছে।

সাদা-কালো ওই ছবিতে দেখা যাচ্ছে, অর্জুনের কোলে সাদা তোয়ালে মোড়া এক সদ্যোজাত। গ্যাব্রিয়েলা দিমিত্রিয়েডস তার ইনস্টাগ্রাম স্ট্যাটাসে এই ছবি পোস্ট করেছেন। তবে ছেলের মুখ হয়তো সতর্কভাবেই ফ্রেমের বাইরে রাখা হয়েছে।

অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েল দিমিত্রিয়েডস গত প্রায় এক বছর ধরে ডেট করছেন।

বর্তমানে অর্জুন রামপালের সঙ্গে তার স্ত্রী মেহর জেসিয়ার বিবাহ বিচ্ছেদ মামলা চলছে।

দুই দশকের সংসারে তাদের দুই মেয়ে মাহিকা (১৭) ও মিরা (১৪) রয়েছে। বিবাহ বিচ্ছেদের মামলা চললেও দুই মেয়ের সঙ্গে অর্জুন রামপালের সম্পর্ক খুব ভালো।

এদিনও মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে দুই মেয়েকে দেখা যায়। এখানেই গ্যাব্রিয়েলা সন্তানের জন্ম দিয়েছেন। সেখানে অর্জুনকে স্বভাবতই বেশ খুশি দেখাচ্ছিল।

চলতি বছরের শুরুতেই অর্জুন ও গ্যাব্রিয়েলা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইঙ্গিত দেন পরিবারে নতুন সদস্য আসছে। অর্জুন রামপালের শেষ বড় ছবি পল্টন প্রকাশ পায় ২০১৮ সালে।

দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী, মডেল গ্যাব্রিয়েল বলিউড ও তেলুগুতে দু’টি সিনেমা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত