বিশ্ব সাঁতারের হিটে ৭৮তম বিকেএসপির আরিফুল

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০৮:২৪ এএম

ফ্রান্সে উচ্চ প্রশিক্ষণ নিয়েছেন। গত এক বছর ধরে দেশেও প্রশিক্ষণের ভেতর ছিলেন। এভাবে প্রস্তুতি সেরেও দক্ষিণ কোরিয়ায় ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৭৮তম হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আরিফুল ইসলাম।

এই প্রতিযোগিতায় ৮৭ জন প্রতিযোগী ছিলেন। আরিফুল ছিলেন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে।

রোববার ১ মিনিট ৭ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন বাংলাদেশের এই প্রতিযোগী।

হিট পেরিয়ে সেমিফাইনালে ওঠা ১৬ প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জনের টাইমিং ৫৯ দশমিক ৭৫ সেকেন্ড।

১২ই জুলাই গুয়াংজু শহরে প্রতিযোগিতা শুরু হলেও সাঁতারের ইভেন্টগুলো শুরু হয়েছে ২১ জুলাই থেকে।

আগের বার জাতীয় আসর থেকে আলোচনায় আসেন আরিফুল। ২০১৪ সালের বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ১৩টি স্বর্ণ আছে তার। ২০১৮ সালে যুব গেমস সাঁতারেও ৫ স্বর্ণপদক জিতেছিলেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত