দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০৮:৩৪ পিএম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জিয়াউর রহমান সাউফ। তার বাড়ি চাঁদপুর জেলায়।

২৩ জুলাই সোমবার দিবাগত রাত ১টায় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। ভোররাতে সাউফের বন্ধুরা তার পবিরারের সদস্যদের নিকট তার মৃত্যুর খবর জানায়।

সাউফের গ্রামে বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর গ্রামে। তার বাবার নাম ওয়ালী উল্লাহ সরকার। সাউফের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ১২ বছর জিয়াউর রহমান সাউফ আফ্রিকায় ব্যবসা করে আসছেন। দেশে আসার পর এক মাস পূর্বে সে সাউথ আফ্রিকায় যায়। ঘটনার দিন রাত ১০টায় স্ত্রী তানজিনার সাথে মোবাইলে কথা হয়। তার একটি ১৮ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

নিহত জিয়াউর রহমান সাউফ এর স্ত্রী তানজিনা জানায়, আমার স্বামীর কোন শত্রু নেই। তিনি সাউথ আফ্রিকায় ব্যবসা করতেন। সন্ত্রাসীরা কোন কিছু না বলে দোকানে এসে তাকে গুলি করে। আমার স্বামীর লাশ বাংলাদেশে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের সহযোগিতা কামনা করছি। আমি ও আমার কন্যা তার মুখ শেষবারের মতো দেখতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত