কাশ্মীরে ট্রাম্পকে মধ্যস্থতা করতে বলেননি মোদি

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১০:৫১ পিএম

পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে বিরোধ মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, এমন দাবি প্রত্যাখ্যান করেছে ভারত।

গত সোমবার হোয়াইট হাউজে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ওই মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি।

ইমরানকে ট্রাম্প বলেন, ‘আপনি আমার মধ্যস্থতা চাইলে আমি খুবই আনন্দের সঙ্গে তা করব। আমার যদি এ ব্যাপারে কিছু করার থাকে তো বলুন।’

ট্রাম্প বলেন, ‘দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার দেখা হয়েছিল। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম। প্রকৃতপক্ষে তিনি বলেন ‘আপনি কি মধ্যস্থতাকারী বা মীমাংসাকারী হতে পারবেন,’ আমি বললাম ‘কোন বিষয়ে’, তিনি বললেন ‘কাশ্মীর’। বহু বছর ধরে এই সমস্যা চলার কারণে, আমার মনে হলো তারা এর সমাধান দেখতে চায় এবং আপনিও (ইমরান) হয়তো এর সমাধান চান।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত