গণতন্ত্র ফেরাতে খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই : রিজভী

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১২:২৭ এএম

দেশে বর্তমানে জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নেই অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের মৌলিক মানবাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভীর নেতৃত্বে মিছিলটি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন সেøাগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, জনগণের কল্যাণ নয়, বরং লুটের রাজত্ব কায়েম রাখতেই বর্তমান মিডনাইট নির্বাচনের সরকার খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে। শুধু তাই নয়, জনগণের গণতান্ত্রিক অধিকার কবর দিয়ে বিএনপিসহ সব বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু দেশের জনগণ শাসকগোষ্ঠীর সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হতে দেবে না। কারণ দেশের আপামর জনগণ খালেদা জিয়াকে কারামুক্ত করে মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারাবদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত