মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে কাজ করছে সরকার : স্পিকার

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০২:৫৯ এএম

সুস্থ জাতি গঠনের লক্ষ্যে মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণে সরকার নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুস্থ জাতি গঠনে মা ও শিশুর বিকাশ গুরুত্বপূর্ণ। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর আয়োজিত মা ও শিশু সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘এই কর্মসূচির আওতায় ৯টি সেবাকে একীভূত করে সুবিধাভোগী মায়েদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি সুস্থ জাতি গঠনে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত