সন্দেহ হলেই ভারতে যে কাউকে সন্ত্রাসী বলতে পারবে পুলিশ!

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০৪:০১ পিএম

শুধুমাত্র সন্দেহের বসে ভারতে যে কাউকে সন্ত্রাসী তকমা দিতে পারবে পুলিশ। এমনই একটি নতুন বিল পাস হয়েছে সেদেশের লোকসভায়।

ভারতীয় গণমাধ্যম জানায়, ইউএপিএ-সংশোধনীর এই ধারাগুলোতে আপত্তি ছিল বিরোধীদের। তাদের দাবি, এই বিল আইনে পরিণত হলেই সরকারের কাছে অদম্য ক্ষমতা চলে আসবে। এর ফলে স্বৈরতন্ত্র চালু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে।

কিন্তু বিরোধীদের আপত্তি উড়িয়ে দিয়ে বিলটি পেশ হয় এবং এনডিএ-র ক্ষমতাবলে পাসও হয়ে যায়। সংশোধনীতে বলা হয়েছে, সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত না থাকলেও কাউকে সন্ত্রাসবাদী ঘোষণা করা যাবে এবং সন্দেহের বশে যে কাউকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। এছাড়া বাড়ানো হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর ক্ষমতাও।

এই বিল আইনে পরিণত হলে এনআই যে কোনও রাজ্যের যে কোনও ব্যক্তির বাড়িতে যে কোনও সময় তল্লাশি চালাতে পারবে। এর জন্য সেই রাজ্য সরকারের অনুমতি নিতে হবে না। বিরোধীদের দাবি, এই সংশোধনী যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে হস্তক্ষেপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত