যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক রেস্টুরেন্টে প্লেট থেকে মুরগির কাটা মাংসকে মেঝেতে লাফিয়ে পড়তে দেখা গেছে। রিয়ে ফিলিপ নামে এক নারী ঘটনাটি ভিডিও করে ফেসবুকে প্রকাশ করেন। এরপর থেকে এটি ভাইরাল হয়।
দুই সপ্তাহ আগে তার পোস্ট করা ফেসবুক ভিডিও ইতিমধ্যেই দেড় কোটির বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে দুই লাখ বিশ হাজার বারের বেশি। এতে মন্তব্য এসেছে প্রায় ৬৫ হাজার।
তবে কোন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটেছে তার নাম জানা যায়নি।
তবে ভিডিওতে যেহেতু চপস্টিক দেখা যাচ্ছে তাই নিঃসন্দেহে এটি কোনো চীনা, কোরিয়ান বা জাপানি খাবার বলে ধারণা।
কেন এরকম ঘটছে তা নিয়ে ভিডিওতে বিভিন্ন মন্তব্য এসেছে। যেখানে লেখা হচ্ছে, আসলে অনেক সময় স্নায়ু সজীব থাকে যার জেরে এ ঘটনা ঘটেছে। অনেকে আবার এও বলেছেন যে, মাংসটা এতটাই তাজা ছিল যে পেশিগুলো তখনো কাজ করছিল।
