‘বরুণ আমাকে অন্য কারও সঙ্গে ডেট করতে দেবেই না’

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০৩:৩৬ পিএম

রোহিত শেঠির ছবি দিলওয়ালে'তে দেখা গিয়েছিল বরুণ শর্মা এবং কৃতি স্যাননকে। যদিও ছবিটিতে তারা একে অপরের বিপরীতে ছিলেন না। তবে অর্জুন পাতিওয়ালা ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের।

টাইমস অব ইন্ডিয়া, তার আগেই দুজনের মধ্যে প্রেম নিয়ে ইতিমধ্যে গুঞ্জন চলছে। সরাসরি মুখ না খুললেও স্যানন কিন্তু এ রকমটাই ইঙ্গিত দিলেন।

সহকর্মী হিসেবে বরুণ কেমন, এর উত্তরে হাসিমুখে কৃতির জবাব দেন, ‘বরুণ শর্মা আমাকে নিয়ে ভীষণ প্রোটেক্টিভ, অনেক বেশি পসেসিভ। ও আমাকে অন্য কারও সঙ্গে ডেট করতে দেবেই না। ’

এমন কথায় তাকে জিজ্ঞাসা করা হলো দুজনের সম্পর্ক নিয়ে। মুচকি হাসি দিয়ে বললেন, তিনি কার সঙ্গে ডেট করবেন, সেই খবর দুনিয়ার কেউ জানবেই না। প্রেম বা সম্পর্ক নিয়ে ঢাকঢোল পেটাতে ইচ্ছুক নন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত