দেশের বর্তমান মোট জনসংখ্যার অধিকাংশই হলো তরুণ প্রজন্ম। এই তরুণরাই ভবিষ্যতে সামনে থেকে দেশকে নেতৃত্ব প্রদান করবে। তাই দেশের বিদ্যমান সকল সমস্যার সমাধান করে নিজের পথ তৈরি করে নেয়ার ক্ষেত্রে অধিকাংশ তরুণই অঙ্গীকারবদ্ধ। এ জন্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুণদের জায়গা করে দিতে ২০১৭ সালের পর এই বছর আবারও এডুকেশন এন্টারপ্রেনার্স সোসাইটি (ইইএস) আয়োজন করতে যাচ্ছে এডুপ্রেনারশিপ আইডিয়া কোয়েস্ট (ইআইকিউ)- ২০১৯। এবারের এই আয়োজনের মূল সহযোগিতায় থাকছে ইএমকে সেন্টার।
দেশের বর্তমান শিক্ষামান উন্নয়নে যত প্রতিবন্ধকতা আছে, তা সমাধানে তরুণদের উৎসাহ দিতে এবং সামনে এগিয়ে আসার জন্য একটি জায়গা তৈরি করে দিতে কাজ করে ইইএস। শিক্ষাক্ষেত্রের নানা সমস্যা সমাধানে তরুণদের মৌলিক চিন্তাধারা বের করে আনতে ইআইকিউ- ২০১৯ এর আয়োজন। মূলত ৩টি ধাপে আয়োজন করা হবে এই পুরো প্রতিযোগিতাটি। প্রথম অনলাইন রাউন্ডে প্রতিযোগীদের শিক্ষা নিয়ে একটি আইডিয়া অথবা শিক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ের সমস্যার সমাধান জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলবে ১৮ জুলাই, ২০১৯ থেকে ১৮ আগস্ট, ২০১৯ পর্যন্ত।
প্রথম রাউন্ডে যাচাই বাছাইয়ের পর দ্বিতীয় রাউন্ডে বাছাইকৃত প্রতিযোগীদের তাদের আইডিয়া অথবা সমাধান উপস্থাপন করতে হবে বিচারকদের সামনে। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ প্রতিযোগীরা যাবে সর্বশেষ রাউন্ডে তাদের তৈরি করা সমাধান কীভাবে কাজে লাগানো যায় সেটি উপস্থাপন করতে। শেষ রাউন্ডের পর বিজয়ী দল ঘোষণা করা হবে এবং প্রথম তিন বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হবে।
২৩ জুলাই থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ইআইকিউ- ২০১৯ এর রোড শো শুরু করেছে ইইএস।
এবারের এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘দেশ রূপান্তর’।
প্রতিযোগিতাটির ফেসবুক ইভেন্টের লিংক - https://www.facebook.com/events/667949180345357/
অনলাইন রেজিস্ট্রেশনের লিংক - https://forms.gle/ntRQtmHwnwXwKrSK6
