বাজারে থাকা ১৪ কোম্পানির পাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিকসহ ক্ষতিকর উপাদান পাওয়ায় তাদের উৎপাদন, বিপণন ও বিক্রি পাঁচ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পাস্তুরিত দুধ নিয়ে সরকারি বেসরকারি চারটি প্রতিষ্ঠানের দাখিলকৃত প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে রবিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রায়াত্ত কোম্পানি মিল্কভিটাসহ ওই ১৪টি প্রতিষ্ঠানই বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে বৈধভাবে পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রি করে আসছিল।
১৪ কোম্পানির দুধ
# আফতাব মিল্ক অ্যন্ড মিল্ক প্রডাক্ট লিমিটেডের আফতাব
# আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফার্মফ্রেশ মিল্ক
# আমেরিকান ডেইরি লিমিটেডের মো
# বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ উইনিয়ন লিমিটেডের মিল্ক ভিটা
# বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যন্ড ফুডস লিমিটেডের ডেইরি ফ্রেশ
# ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেন্টের আড়ং ডেইরি
# ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেডের আয়রান
# ইছামতি ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টের পিউরা
# ইগলু ডেইরি লিমিটেডের ইগলু
# প্রাণ ডেইরি লিমিটেডের প্রাণ মিল্ক
# উত্তরবঙ্গ ডেইরির মিল্ক ফ্রেশ
# শিলাইদহ ডেইরির আল্ট্রা
# পূর্ব বাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজের আরওয়া
# তানিয়া ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস সেইফ।
