সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজারে বন্যাক্রান্তদের মাঝে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার কেন্দ্রীয় আ. লীগের প্রতিনিধি দল এই ত্রাণ বিতরণ করেন।
উপজেলা আ. লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আ. লীগের সহ সভাপতি ছিদ্দিক আহমদ, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, জেলা আ.লীগের কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমদ শামীম, দপ্তর সম্পাদক নূরে আলম ছিদ্দিকী উজ্জ্বল, সদস্য সমুজ আলী, জাহাঙ্গীর চৌধুরী, হাসান মাহমুদ সাদীসহ দলীয় নেতৃবৃন্দ।
