দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১১৮তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১০:০১ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির আয়োজনে ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ১১৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল সকালে মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আনন্দ শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় আদিবাসী অডিটরিয়ামে বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকেলে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা রুহুল আমীন চুন্নুর সভাপতিত্বে মণি সিংহের কর্ম ও রাজনৈতিক জীবনের ওপর আলোচনা করেন সাবেক সাংসদ ছবি বিশ্বাস, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলী আজগর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. এমদাদুল হক, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, সুজন-এর সভাপতি অজয় সাহা, প্রভাষক রফিকুল ইসলাম, সিপিবি উপজেলা সভাপতি আলকাছ উদ্দিন মীর প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত