সুন্দরবন রক্ষায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১২:৫০ এএম

বাঘের আবাসস্থল ‘সুন্দরবন’ ও সুন্দরবনের প্রাণ ‘পশুর নদ’ রক্ষায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মোংলার শেহলাবুনিয়ায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘আসুন বাঘের আবাসস্থল সুন্দরবনকে রক্ষা করি’ স্লোগানে পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপারস বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাগেরহাট জেলা সমন্বয়কারী মো. নুর আলম শেখ। এ সময় বক্তারা বলেন, খাদ্য ও নিরাপদ বাসস্থানের অভাবে বাঘ লোকালয়ে আসছে এবং মারা যাচ্ছে। সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরায় এবং সুন্দরবনের প্রাণ পশুর নদের দূষণের ফলে সুন্দরবনের খাদ্যশৃঙ্খলা ভেঙে পড়ছে।

পরে দুপুর ১২টায় বাঘ দিবসের র‌্যালি শেষে সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার’ শিরোনামে রচনা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত