আবাসিক এলাকায় পাকিস্তান আর্মির প্লেন বিধ্বস্ত, নিহত ১৫

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০৮:৫৩ এএম

রাওয়ালপিন্ডি শহরের আবাসিক এলাকায় পাকিস্তান আর্মির ছোট একটি প্লেন বিধ্বস্ত হলে ১৫ জন মারা গেছেন।

উদ্ধারকারী দলের মুখপাত্র ফারুক বাটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ জন ক্রু মেম্বার, বাকি দশজন সাধারণ মানুষ। গুরুতর আহত হয়েছেন ১২ জন।

প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাশের শহর এই রাওয়ালপিন্ডিতে দেশটির সেনাবাহিনীর হেডকোয়ার্টার অবস্থিত।

কী কারণে এমন দুর্ঘটনা ঘটল তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দুর্ঘটনার পরপর উদ্ধারকারী দলের সদস্য এবং সেনাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। আহতদের সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত