জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি গোলাবর্ষণ হয়েছে। এতে এক ভারতীয় এবং দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সীমান্ত চুক্তি লঙ্ঘন করে গোলাবর্ষণ পাক সেনা। তাতে প্রাণ হারান এক ভারতীয় সেনা সদস্য। পাল্টা আঘাতে মৃত্যু হয়েছে দুই পাক রেঞ্জার্সেরও দুই সদস্যও।
মঙ্গলবার দুপুর ১টা নাগাদ আচমকা নিয়ন্ত্রণ রেখা সীমা বরাবর গোলা ছুড়তে শুরু করে পাক সেনা। প্রতিক্রিয়ায় পালটা আঘাত হানে ভারতীয় সেনারা।
পাক বাহিনীর হামলায় নিহত ভারতীয় সেনা সদস্যের নাম নায়েক কৃষ্ণ লাল। ৩৪ বছর বয়সী এ সেনা সদস্য জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরের বাসিন্দা বলে জানা গেছে।
একদিন আগেও পুঞ্চ সেক্টরে হামলা চালায় পাকিস্তান। তাতে আহত তিন স্থানীয় বাসিন্দাদের ১০দিনের একটি শিশুও ছিল। মঙ্গলবার হাসপাতালে সেই শিশু মারা যায়।
কাশ্মীর সমস্যার সমাধানে মার্কিন হস্তক্ষেপ নিয়ে সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে এ উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
