মশার ওষুধ না ছিটানোয় পল্লবীতে কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৪:৪৫ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে দীর্ঘদিন মশার ওষুধ না ছিটানোর অভিযোগে স্থানীয় কাউন্সিলর সাজ্জাদ হোসেনের (২ নম্বর ওয়ার্ড) বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউসুফ আহমেদ নামে এক বাসিন্দা। 

কাউন্সিলর সাজ্জাদ হোসেন নির্বাচিত হওয়ার পর অভিযোগকারীর বাসার আশপাশে একবারের জন্যও ওষুধ ছিটানো হয়নি। এ বিষয়ে কাউন্সিলরকে ফোন করে জানানো হলেও তিনি ব্যবস্থা নেননি বলে জিডিতে উল্লেখ করা হয়।

মিরপুর ১২ নম্বর পল্লবী সেকশনের বি ব্লকের বাসিন্দা ইউসুফ আহমেদ মঙ্গলবার থানায় এ জিডি করেন বলে জানা গেছে। 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তবে কাউন্সিলর সাজ্জাদ হোসেন বলেন, ‘ওষুধ ছিটানো হয়নি, কথাটি সত্য নয়। পুরো এলাকায় একসঙ্গে মশার ওষুধ দেওয়া যায় না। ক্রমান্বয়ে দিতে হয়। এখন একেকদিন একেক এলাকায় ওষুধ ছিটানো হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত