সংবাদ সম্মেলন আসছেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৬:৩১ পিএম

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার রাতে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য জানান।

মাইদুল ইসলাম বলেন, স্বাস্থ্যমন্ত্রী বুধবার রাতে দেশে ফিরবেন। বৃহস্পতিবার সংবাদ ব্রিফিং করবেন তিনি। দেশের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রী এ সংবাদ ব্রিফিং করবেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বর্তমানে বিদেশে অবস্থান করছেন। 

চলমান ডেঙ্গু পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। এরই মধ্য আজ স্বাস্থ্যমন্ত্রীর দেশে ফেরার কথা জানা গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত