রাজা রামমোহনের বাড়িতে চুরি

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১১:৪৪ পিএম

বাংলার ইতিহাসের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব রাজা রামমোহন রায়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ভারতের উত্তর কলকাতায় অবস্থিত তার বাড়িতে চুরি হয় বলে দেশটির গণমাধ্যম জানায়।

এ বাড়িতে রাজা রামমোহন রায়ের ব্যবহৃত বহু সামগ্রী ও মূল্যবান জিনিস রয়েছে।

এর আগে ২০০৪ সালের ২৫ মার্চ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে চুরি যায় নোবেল পদকসহ কয়েকটি দুষ্প্রাপ্য সামগ্রী। 

পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই চুরির তদন্তভার তুলে দেন সিবিআইয়ের হাতে। ১৫ বছর পরও সেই চুরির কিনারা হয়নি।

জানা গেছে, রাজা রামমোহনের স্মৃতিবিজড়িত বাড়িটি দেখভালের কেউ নেই। নেই সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তারক্ষী। 

রাজা রামমোহন রায়ের ট্রাস্টি সদস্যরা জানান, বেশ কিছু জিনিস খোয়া গিয়েছে। জানলা থেকে খুলে নেয়া হয়েছে দামি হাতল যেগুলো বহু পুরান এবং দামি।

একজন প্রত্যক্ষদর্শী জানান; জানলার দামি বালা ও ছিটকিনি চুরি গেছে।

তাদের বক্তব্য, পুলিশকে জানানো হলে তাদের তরফ থেকে তেমন সাহায্য আসেনি।

পুলিশ জানায়, অভিযোগ দায়ের করার পরে শুরু হয়েছে তদন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত