রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ১১ ওয়ার্ডসহ বেশ কিছু এলাকা ডেঙ্গুমুক্ত বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সমন্বয় সভায় তিনি এ তথ্য জানান।
সাঈদ খোকন বলেন, ১৪, ১৮, ২৩, ২৯, ৩৫, ৪২, ৫৫, ৫৬ নম্বরসহ ১১টি ওয়ার্ড এবং জিগাতলা, হাজারিবাগ কামরাঙ্গীরচর, ঢাকা কলেজ এলাকা, নিউ মার্কেট, লালবাগ, নবাবপুর, গণকটুলী, ইসলামবাগ, বংশাল, ইংলিশ রোড, পূর্ব জুরাইন এলাকাগুলো এখনো ডেঙ্গুমুক্ত।
স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সমন্বয় সভাটিতে দুই সিটি করপোরেশনের মেয়র, স্বাস্থ্যমন্ত্রীসহ অনেকে উপস্থিত ছিলেন।
