বার্ডের সঙ্গে কুবির দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১২:১১ এএম

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ চুক্তি স্বাক্ষর হয়।

বার্ডের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. এম মিজানুর রহমান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গবেষণা প্রকল্প, সেমিনার, সম্মেলন এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, উভয় প্রতিষ্ঠানের আগ্রহের ক্ষেত্রে অ্যাকাডেমিক তথ্য এবং উপকরণের আদান-প্রদান করবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বার্ডে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত