মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১১:২৪ পিএম

খুলনার খালিশপুরে নিউজপ্রিন্ট মিলস মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে গত শুক্রবার রাতে শিক্ষক আল আমিনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার ওই মাদ্রাসার ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। শিক্ষক আল আমিনের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাতাইশে গ্রামে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, বলাৎকারের শিকার মাদ্রাসাছাত্রের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার দিয়াড়া দক্ষিণপাড়ায়। গত বৃহস্পতিবার ওই ছাত্রের মা ছেলেকে খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক মাদ্রাসায় দেখতে যান। ছেলের অবস্থা খারাপ দেখে তাকে জিজ্ঞাসা করেন। এ সময় ওই ছাত্র জানায়, শিক্ষক আল আমিন তাকে নির্যাতন করেছে। এ ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে মামলা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত