রাস্তায় শাশুড়ি আর পুত্রবধূর মল্লযুদ্ধ, দাঁড়িয়ে মজা দেখলেন বাবা-ছেলে (ভিডিও)

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৫:২৪ পিএম

শাশুড়ি আর পুত্রবধূ- এই দুই নারী মধ্যকার চিরবৈরী সম্পর্ক অনেকটাই প্রতিষ্ঠিত বাঙালি সমাজে। এ নিয়ে সাহিত্য কিংবা সিনেমা কম রচিত হয়নি। এক ঘরে আধিপত্য বিস্তার নিয়ে দুজনের মধ্যে বৈরিতা লেগেই থাকে।

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে শাশুড়ি আর পুত্রবধূর মধ্যকার চুলোচুলি-হাতাহাতি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলো। মজার ব্যাপার হলো, তাদের মধ্যকার এই ঝগড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল স্বামী-শ্বশুর।

সংবাদ প্রতিদিন জানায়, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা ওই দুই গৃহবধূ। নিজে পছন্দ করেই পুত্রবধূকে ঘরে এনেছিলেন বৃদ্ধা।

বিয়ের আগে মেয়েকে বেশ ভালো লাগলেও পরে দেখেন উল্টো। সংসারে পা রাখার পর থেকেই বদলে গিয়েছে ছেলের বউ। উঠতে বসতে শাশুড়ির সঙ্গে অশান্তি লেগেই থাকে। শাশুড়ির কোনো কিছুই তার পছন্দ নয়।

এদিকে পুত্রবধূর অভিযোগ, শাশুড়ি বিয়ের আগে তার সঙ্গে নিজের মেয়ের মতো আচরণ করতেন। কিন্তু বিয়ের পর থেকে শাশুড়ির রূপ বদলে গিয়েছে। মেয়ের মতো ভাবা তো দূরের কথা, পুত্রবধূ হিসেবেও স্বীকার করতে চান না তিনি।

ভিডিওতে দেখা যায়, শাশুড়ি-পুত্রবধূ রাস্তায় শুয়ে মারামারি-চুলোচুলি করছেন। পাশেই বাড়ির দুই পুরুষ বা এবং ছেলে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ভিড় জমে যায় প্রতিবেশীদেরও৷

কিন্তু শাশুড়ি-পুত্রবধূর মধ্যে নিত্যদিনের ঝগড়াঝাঁটিতে তারা এতই বিরক্ত যে কেউই বাধা দিচ্ছে না দুজনকে। ফলে মনের আনন্দে রাগ না মেটা পর্যন্তই চলে এই মারামারি, চুলোচুলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত