বাড়ির নামফলকে ‘মানসিক হাসপাতাল’ লিখে রেখেছিলেন কিশোর কুমার

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৭:২৬ পিএম

বাংলা সংগীত জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব কিশোর কুমার। ৯০তম জন্মবার্ষিকীতে আজ নানাভাবে স্মরণ করা হচ্ছে তাকে। সিনেমা অঙ্গনে প্রযোজক, পরিচালকের ভূমিকাতেও অবদান রয়েছে তার।

জি নিউজ এক প্রতিবেদনে জানায়, গানে সুর দিয়ে কিংবা গাইতে গিয়ে সম্মানী নিতে ছাড় দিতেন না। আবার পারিশ্রমিক ছাড়াই কাজ করে দিয়েছিলেন সত্যজিৎ রায়ের ছবিতে।

খামখেয়ালিতে ভরা কিশোর কুমারের জীবন। যতক্ষণ না প্রযোজক পুরো টাকাটা দিতেন ততক্ষণ নিজের চুল ও গোঁফ ছাঁটতে থাকতেন তিনি।

নিজের বাড়ির দরজায় সামনে একবার 'মানসিক হাসপাতাল' লিখে রেখেছিলেন, এমনটাও শোনা যায়।

গান গাইতে গাইতে চরিত্রের মধ্যে ঢুকে যেতেন কিশোর। 'খাইকে পান বানা রসওয়ালা' গাওয়ার সময় আস্ত একটা পানই মুখে পুরেই নাকি গান গেয়েছিলেন তিনি। স্থান-কাল ভুলে স্টুডিয়োর মধ্যেই পিক ফেলে সে এক কাণ্ড বাঁধিয়ে দিয়েছিলেন কিশোর

রবীন্দ্রনাথ ঠাকুর, কে এল সায়গল ও হলিউডের গায়ক তথা অভিনেতা ড্যানি ক্যায়ে-এর একনিষ্ঠ ভক্ত ছিলেন কিশোর। তার গৌরীকুঞ্জের বাড়িতে এই তিনজনের ছবি টাঙানো থাকত।  প্রতিদিন নিয়ম করে তাদের প্রণাম করতেন কিশোর কুমার।

দারুণ প্রকৃতিপ্রেমী ছিলেন কিশোর কুমার। শোনা যায়, তার বাগানের প্রত্যেকটি গাছের আলাদা নামকরণও করেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত