চট্টগ্রামের আ.লীগ নেতা মাসুম ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০২:৩৫ এএম

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম রাজধানী ঢাকার বনানী থেকে গ্রেপ্তার হয়েছেন। গতকাল রবিবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাকে গ্রেপ্তার করে। পিবিআই চট্টগ্রাম মহানগরীর অতিরিক্ত পুলিশ সুপার মঈন উদ্দিন ও ঢাকা মহানগরীর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সুদীপ্ত বিশ্বাসকে ২০১৭ সালে নিজ বাসার সামনে পিটিয়ে হত্যার অভিযোগ আছে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুমের বিরুদ্ধে। মহানগর ছাত্রলীগ নেতাদের অভিযোগ, সুদীপ্ত হত্যায় জড়িতরা তার অনুসারী এবং তার নির্দেশেই তারা ওই হত্যাকা- ঘটায়। বিভিন্ন কারণে সমালোচিত মাসুমের দুটি অস্ত্রের লাইসেন্স গত সপ্তাহে বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে অস্ত্রগুলো জমাও দেন তিনি। লালখান বাজার এলাকায় বিভিন্ন সময়ে সংঘর্ষ ও হত্যাকা-ের ঘটনায়ও তার নাম আসে। পত্রিকায় তার অস্ত্র হাতে ছবিও ছাপা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত