সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৯:৫৬ এএম

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রভাবশালী এই নারী রাজনীতিকের মৃত্যুতে শেখ হাসিনা এক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ৬৭ বছর বয়সে মারা যান সুষমা স্বরাজ।

২০১৬ সালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল।

শোক বার্তায় শেখ হাসিনা জানান, সুষমা স্বরাজ বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধুকে হারালো।

বাংলাদেশ-ভারতের মধ্যকার সুসম্পর্ক তৈরিতে সুষমা স্বরাজ কাজ করেছেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বাংলাদেশের সঙ্গে ভারতের বহু প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি কার্যকর হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত