শেষ টুইট: কাশ্মীরের এ অবস্থা দেখতে চেয়েছিলেন সুষমা

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৬:১৪ পিএম

ভারতের জম্মু ও কাশ্মীর থেকে কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয়ায় খুশি হয়েছিলেন দেশটির প্রয়াত প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। 

মঙ্গলবার সন্ধ্যায় লোকসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হওয়ার পর তিনি টুইট করে বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই দিনটি দেখার অপেক্ষায় ছিলাম।’ 

এই টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জনপ্রিয় ছিলেন সুষমা স্বরাজ। তবে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হননি তিনি। 

নরেন্দ্র মোদি টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর নতুন পররাষ্ট্রমন্ত্রী হন সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। 

মঙ্গলবার রাতে দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে তার জীবনাবসান হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

মঙ্গলবার রাত ১০টা নাগাদ হঠাত্‍‌ অসুস্থ বোধ করেন সুষমা। তখন দ্রুতই তাকে নিয়ে মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তার চিকিত্‍‌সার জন্য মেডিক্যাল টিমও গঠন করা হয়। কিন্তু, চিকিত্‍‌সকদের সব চেষ্টা ব্যর্থ করে, কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুষমা স্বরাজ। যে কারণে এ বছর লোকসভা নির্বাচনেও অংশ নেননি তিনি। তবে বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় আগের মতোই সক্রিয় ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত