২০ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নৌযান চলাচল শুরু

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১২:৫৮ পিএম

দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ২০ ঘণ্টা পর ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রো-রো ফেরিসহ মোট ৬টি ফেরি চলাচলের মধ্য দিয়ে নৌরুট স্বাভাবিক হয়।

তবে বেলা ১২টার দিকে সর্বশেষ তথ্য অনুযায়ী ১৭টি ফেরি চলাচল শুরু করেছে। একই সঙ্গে ৮৭টি যাত্রীবাহী লঞ্চ ও ৩ শতাধিক স্পিডবোট চলাচল শুরু করেছে।

এর আগে বুধবার বেলা ১২টার দিকে পদ্মা অববাহিকায় উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের কবলে নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগের দিন বুধবার বেলা ১২টার দিকে উত্তাল পদ্মায় ফেরিসহ নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

দীর্ঘ ২০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নৌরুটে ফেরি পারাপার স্বাভাবিক হয়ে উঠে। ফেরির পাশাপাশি লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে নৌরুটে।

দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পর‌্যন্ত এ রিপোর্টার লেখার সময় পর্যন্ত শিমুলিয়াঘাটে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত